- - -

পল্লীকবি জসীম উদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

Print News

পল্লীকবি জসীম উদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

 

 

আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৮ টায় ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো: কামরুল আহসান তালুকদার, পিএএ ও জেলা পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্‌ (পুলিশ সুপার পদে পদোন্নতীপ্রাপ্ত), ফরিদপুর; মো: ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর; মো: সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার; সদর সার্কেল, ফরিদপুর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ; অধ্যাপক মোহাম্মদ শাহজাহানসহ ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa