- - -

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স 

img 20261105 wa0139
Print News

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

 

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি দীর্ঘ পোস্টে জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে এমনটি বলেছেন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।

জেডি ভ্যান্স বলেন, ’ডাটা ও জরিপ অনুযায়ী রিপাবলিকান সমর্থকরা ভোট দিতে এসেছিলেন এবং কিছু অঙ্গরাজ্যে উপস্থিতি দারুণ ছিল। কিন্তু মূল সমস্যা ছিল—২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যারা ট্রাম্প/ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই এই যুদ্ধের ওপর ক্ষোভ ও হতাশা থেকে ২০২৬ সালে এসে বিরোধী দল ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।’

ভবিষ্যতের দিকে তাকানোর কথা উল্লেখ করে ভ্যান্স লেখেন, ‘আমরা কেন হেরেছি তা সবাই জানে। আর এখান থেকে আমাদের পরবর্তী পথচলা কেমন হবে, তা নিয়ে যেকোনো সততাপূর্ণ আলোচনা অবশ্যই এই জায়গা (যুদ্ধ) থেকেই শুরু হতে হবে।’

যারা এই যুদ্ধকে সমর্থন করেছিলেন তাদের উদ্দেশ করে ভ্যান্স বলেন, ’যদি কেউ মনে করেন আগামী ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো এই যুদ্ধের একটি উপযুক্ত মূল্য ছিল, তবে তাদের সেই যুক্তিটি অন্তত সততার সাথে প্রকাশ করা উচিত।’

জরিপ ও উপদেষ্টাদের তথ্য উদ্ধৃত করে ভ্যান্স জানান, ট্রাম্পের ভোটাররা ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়ার পেছনে মূলত ৪টি বিষয় কাজ করেছে : যুদ্ধ শেষ করার আকাঙ্ক্ষা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির ওপর মনোযোগ দেওয়া, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বজায় রাখা, এবং ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন আনা।

দলের ক্ষুব্ধ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের রাগ হওয়াটা স্বাভাবিক এবং এই ক্ষোভ ও শক্তিকে কাজে লাগিয়ে পরবর্তীতে তাদের সমমনা রিপাবলিকানদের নির্বাচিত করার কাজে নেমে পড়া উচিত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa