- - -

পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

Print News

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আজ ১০ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এর সাথে চট্টগ্রাম পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয় বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু, বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।

এসময় বক্তারা বলেন, পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব, পুরাকীর্তি, ধংসাবশেষ ও প্রত্ননিদর্শন গুলো সংগ্রহ এবং উদ্ধারে সরকার দ্রুত কাজ শুরু করবে। এখানের প্রত্ননিদর্শন গুলো উদ্ধার করা গেলে ঐতিহাসিক স্থাপত্য সমৃদ্ধ হবে।
সভা শেষে জেলা প্রশাসকের হাতে জামাল উদ্দিন এর গবেষণা গ্রন্থ ‘চট্টগ্রাম পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয়’, ‘রোহিঙ্গা জাতির ইতিহাস’ ও ‘শাশ্বত চট্টগ্রাম’ গ্রন্থসমূহ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব আবদুল মালেক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa