- - -

পদোন্নতি প্রাপ্তদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

Print News

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বুধবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতি পাওয়া ২২১ জন যুগ্মসচিব।
২১তম ও ২২তম বিসিএসের এই কর্মকর্তারা শ্রদ্ধা জ্ঞাপনের পর সমাধিসৌধের বেদির পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে তারা সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa