- - -

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ খেত থেকে চিত্রা হরিণ উদ্ধার

Print News

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ খেত থেকে চিত্রা হরিণ উদ্ধার

 

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ খেত থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একটি তরমুজ খেত থেকে বনবিভাগের লোকজন বুধবার সকালে হরিণ দুটি উদ্ধার করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের সেলিম সরদারের বাড়ী সংলগ্ন তরমুজ খেতে হরিনদুটি তরমুজের চারা খাচ্ছিলো।স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে বনবিভাগের লোকদের খবর দিলে ফরেস্ট ক্যাম্পের লোকজন দ্রুত ঘটনা স্থলে এসে হরিন দুটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। এদিকে বনের হরিণ লোকালয়ে দেখতে পেয়ে আশে পাশের স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। লোকজনের ধরণা চর আগস্তির পাশে তেতুলিয়া নদীর ঐ পারে বড় চরবাংলা থেকে হয়তো হরিণ দুটি চর আগস্তি লোকালয়ে এসে পরেছে।বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও বনবিভাগের উপকূলীয় বন কর্মকর্তাকে জানালে তাদের নির্দেশে গলাচিপা উপজেলার প্রাণি সম্পদ কার্যালয়ের চিকিৎসক ঘটনাস্থলে আসেন। গলাচিপার ইউএনও মহিউদ্দিন আল হেলাল দৈনিক ঢাকা প্রতিনিধিকে জানান খবর পেয়ে হরিণ দুটিকে উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে চিকিৎসক প্রেরণ করা হয়েছে। হরিণ দুটিকে সুস্থ্য করে বনে অবমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa