- - -

পটিয়া পাইরোলে মিহির কুমার চৌধুরী অনিত্য সভা সম্পন্ন

Print News

পটিয়া পাইরোলে মিহির কুমার চৌধুরী অনিত্য সভা সম্পন্ন

পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী পাইরোল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের প্রয়াত বেণী মোহন চৌধুরী ও জ্যোৎস্নাময়ী চৌধুরী”র ১ম পুত্র বিশিষ্ট সমাজ সেবক মিহির কুমার চৌধুরী’র অনিত্য সভা সম্পন্ন হলো তার নিজ বাড়িতে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, প্রধান অতিথি ও জ্ঞাতী ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধ পণ্ডিত, বুদ্ধিজীবী, লেখক গবেষক প্রবন্ধকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথেরো,বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্যপ্রিয় মহাথেরো,মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ অনুমোদর্শী মহাথেরো, তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরণসেন মহাথেরো,বাঘখালী বিহারের অধ্যক্ষ বিনয়রক্ষিত মহাথেরো,ঊনাইপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ রতনানন্দ থেরো,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, দক্ষিণ শাহামীরপুর দেয়াংপাহাড় শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জয়সেন থেরো,অনিত্য সভায় সূচনা বক্তব্য রেখে পুণ্যদান করেন পাইরোল বিহারের অধ্যক্ষ বিনয়ানন্দ ভিক্ষুসহ আরো অনেক মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। স্মৃতি চারণ করে পুণ্যদান করেন মনোরঞ্জন চৌধুরী, ঝুলুন চৌধুরী, ডক্টর সবুজ বড়ুয়া,নিত্যময় বড়ুয়া,ভগ্নিপতি চন্দ্রজ্যোতি বড়ুযা,সাতবাড়িয়া, ভগ্নিপতি অধ্যাপক সুচারু বিকাশ বড়ুয়া,শাকপুরা।মামা প্রানেশ বড়ুয়া, লাখেরা,মেসো ব্রহ্মদত্ত বড়ুযা,দক্ষিণ হাসিমপুর,জামাতা বিশিষ্ট সমাজ সেবক দানবীর দোলন বড়ুযা, রাউজান,বোন টুন্টু বড়ুয়া,সাতবাড়িয়া,ভ্রাতষ্পত্নী ভক্তিকণা বড়ুয়া,কর্তালা বেয়াই শীলব্রত বড়ুয়া, পূর্ব জোয়ারা,পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কন্যা অধ্যাপক সোনিয়া চৌধুরী।

উল্লেখ্য তিনি শেষ নিশ্বাস পয়ান কালে স্ত্রী পুত্র কন্যাসহ মেঝভাই দীপক চৌধুরী, ছোটভাই,অধ্যাপক দিলীপ চৌধুরী, পুত্র অমিতাভ চৌধুরী, কন্যা ইডেন মহিলা কলেজ, ঢাকা সহকারী অধ্যাপক সোনিয়া চৌধুরী (২৮তম বিসিএস) মেঝ ভাইয়ের মেয়ে: মহাচুলালংকার বিশ্ববিদ্যালয়,থাইল্যান্ড এর প্রভাষক, ড.মিথিলা চৌধুরী, ছোট ভাইয়ের বড়পুত্র বধূ : ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, প্রভাষক, পর্ণা মুৎসুদ্দি, ছোট ভাইয়ের কনিষ্ঠপুত্র ইউনিভাসির্টি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম এর প্রভাষক,প্রয়াতের জীবনবৃত্তান্ত পাঠ করেন ভ্রতাষ্পুত্র ঋষিকেশ চৌধুরী, ছোট বোন অঞ্জু চৌধুরীর জ্যেষ্ঠপুত্র: সহকারী অধ্যাপক ড.সৌমেন বড়ুয়া (২৮তম বিসিএস)
সহ অনেক গুনগ্রাহী রেখে যান। অনিত্য সভা শেষে প্রয়াত মিহির কুমার চৌধুরী পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় সকলে পুণ্য দান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa