- - -

পটিয়া আইনজীবী সমিতির সভাপতি আশীষ কুমার, সম্পাদক নুর মিয়া নির্বাচিত

Print News

পটিয়া আইনজীবী সমিতির সভাপতি আশীষ কুমার, সম্পাদক নুর মিয়া নির্বাচিত

 

চট্টগ্রামের পটিয়ায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।১০ মার্চ রবিবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
গতকাল রবিবার ১০ মার্চ সকাল থেকে একটানা ৪ টা পর্যন্ত ভোঠ গ্রহণ চলে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, এডভােকেট আশীষ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট নুর মিয়া, পাঠাগার সম্পাদক নির্বাচিত এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, কার্যকরী সদস্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, এডভোকেট রাহুল মজুমদার, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট এস এম রফিকুল আলম। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম, সহ- সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, অর্থ সম্পাদক এডভোকেট তানজিনা জাহান, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক এডভোকেট অনীক দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট প্রকাশ চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে মুখ্য নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন এডভোকেট কাজী জসিম উদ্দিন, সহ-কারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট বলরাম কান্তি দাশ ও এডভোকেট মোহাম্মদ আইয়ুব প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa