- - -

পটিয়ায় আশ্রয়ন প্রকল্প এলাকায় বিদ্যালয় নির্মানে আল আরাফাহ ইসলামি ব্যাংকের ২০ লাখ টাকার চেক হস্তান্তর

Print News

পটিয়ায় আশ্রয়ন প্রকল্প এলাকায় বিদ্যালয় নির্মানে
আল আরাফাহ ইসলামি ব্যাংকের ২০ লাখ টাকার চেক হস্তান্তর

 

 

চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও আশ্রয়ন প্রকল্প এলাকায় বিদ্যালয় নির্মাণের জন্য আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ চেক হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী’র সভাপতিত্বে ও আল আরাফাহ ইসলামি ব্যাংক পটিয়া শাখার অপারেশন ম্যানেজার মো. ইফতিখার করিম সিরাজীর সঞ্চালনায় আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পিএস টু চেয়ারম্যান মোহাম্মদ পিয়ারু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, আ: লীগ নেতা আবদুল, রনবীর ঘোষ টুটুন চেয়ারম্যান, খালেক, প্রজ্ঞাজ্যোতি লিটন বড়ুয়া, নাজিম উদ্দীন পারভেজ, ঋষি বিশ্বাস,  কাউন্সিলর গোফরান রানা, নাছির উদ্দিন, সাজু বড়ুয়া, আল আরাফাহ ইসলামি ব্যাংক হাসপাতালের এইচ আর এডমিন জসিম উদ্দিন, পটিয়া শাখার ব্যবস্হাপক মুহাম্মদ নুরুল হোসেন, বন্দরটিলা শাখা ব্যবস্হাপক অলি উল্লাহ, ফিরিঙ্গা বাজার শাখা ব্যবস্হাপক মো. ইসহাক, বিনিয়োগ ইনচার্জ আবুল হাসনাত, জিবি ইনচার্জ রাশেদুল আলম সহ আরো অনেকেই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa