- - -

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর সাক্ষাৎ

Print News

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর সাক্ষাৎ

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে পূণরায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার ফাউন্ডেশন ও এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
সাক্ষাৎকালে আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করলেও দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জনগণ পূণরায় আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় এনেছে আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে।
এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি। চট্টগ্রাম বন্দরের চলমান উন্নয়ন ও কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকতে হবে।
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের, সাংগঠনিক সম্পাদক হাসান মুন্না সহ আরও অনেকে।
মতবিনিময়কালে নব নিযুক্ত নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে চট্টগ্রামবাসী ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa