- - -

নোয়াজিষপুরে জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল

Print News

নোয়াজিষপুরে জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াজিষপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.),ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫তম পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি সুসম্পন্ন। গতকাল আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম, সরোয়ার্দী সিকদার।সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চলনায় তকরির করেন আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ ঋহাসান রেজা আল-কাদেরী, আল্লামা ইদ্রিস আনচারী, তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, আল্লামা হারুনর রশীদ নকশবন্দী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস.এম. হাসান জাবেদ, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ কোব্বাদ চৌধুরী, মোহাম্মদ মনসুর মিয়া।
পরে নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ও দরিদ্র নারীদের ১০টি সেলাই মেশিন বিতরণ হয়।মিলাদ কিয়াম ও মোনাজাতের পর নেয়াজ তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয় মাহফিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa