- - -

নোবেল বিজয়ী অলিভার হার্টের সাথে প্রফেসর ড. শাহাদাতের সৌজন্য সাক্ষাৎ

Print News

অর্থনীতিতে ২০১৬ সালে নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অলিভার হার্টের সাথে গত ৬ জুন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশ্ববরেণ্য কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। এসময় তাঁরা দুদেশের অর্থনীতি এবং কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অর্থনীতিতে আধুনিক কম্পিউটার প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়। এসময় অলিভার হার্ট বাংলাদেশের অর্থনীতির অসাধারণ প্রবৃদ্ধি ও অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশ ভ্রমণের ইচ্ছে প্রকাশ করেন। উল্লেখ্য, প্রফেসর শাহাদাত যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ফুলব্রাইট স্কলারশিপ অর্জন করে এই বছরের জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা ও গবেষণাকর্ম পরিচালনা করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa