- - -

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত

img 20261011 wa0120
Print News

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ (৬) ও আরাফাত (৪) নামের দুই শিশু সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না আক্তার দম্পতির সন্তান। সন্তানদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাদের মা।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল মুয়াজ ও আরাফাত। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ঘরের পাশের একটি আর্থিংয়ের তারে স্পর্শ করে বড় ভাই মুয়াজ। সে বিদ্যুতায়িত হচ্ছে দেখে ছোট ভাই আরাফাত তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও একই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুই সন্তানের চিৎকার শুনে মা পান্না আক্তার দ্রুত ছুটে আসেন এবং তাদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
​ঘটনার পরপরই স্থানীয় লোকজন টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। এদিকে, আহত মাকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একসাথে চোখের সামনে দুই সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন স্বজন ও এলাকাবাসী।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—সাধারণত আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকে না, তবে ঘরের সুইচবোর্ডের কোনো ত্রুটির কারণে ওই তারে বিদ্যুৎ চলে এসেছিল। এর ফলেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
​তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa