
নিলক্ষিয়া গ্রামে সালাহ উদ্দিন মোল্লার কফি বাগান পরিদর্শন
নিলক্ষিয়া গ্রামে গড়ে ওঠা সালাহ উদ্দিন মোল্লার কফি বাগান পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), এসিল্যান্ড, ওসি স্যারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
পরিদর্শনকালে কর্মকর্তারা বাগানের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কফি চাষের অগ্রগতি, পরিচর্যা পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। তারা স্থানীয় পর্যায়ে কফি চাষের বিস্তারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সালাহ উদ্দিন মোল্লা ও তার পরিবারের পক্ষ থেকে বাগান পরিদর্শনের জন্য উপজেলা কৃষি অফিসসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
![]()









