- - -

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এবং রাস্তায় আবর্জনা ফেলার দায়ে ভবন মালিককে ৬৫ হাজার ৫শত টাকা জরিমানা

Print News

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এবং রাস্তায় আবর্জনা ফেলার দায়ে
ভবন মালিককে ৬৫ হাজার ৫শত টাকা জরিমানা

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংস করার লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌস এর নেতৃত্বে নগরীর কাতালগঞ্জন, মির্জাপুল, পাঁচলাইশ থানার মোড়, প্রবর্ত্তক মোড় ও গোলপাহাড় এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করনে।

পরিদর্শনকালে নির্মাণাধীন ভবনের নীচে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ওয়াজিহুম বাগকে ২৫ হাজার, কাতালগঞ্জের আশিয়ার্সহোম ট্রাপকে ৩০ হাজার, মেয়াদ উর্ত্তীণ দধি বিক্রি করা ও দোকানের সামনে আবর্জনা পাওয়ায় হোম রেসিপিকে ৫ হাজার টাকা রাস্তায় বালি রাখার দায়ে ফিনলে প্রপার্টিজকে ২ হাজার টাকা, রাস্তায় আবর্জনা ফেলার দায়ে মদন দাশ মেথর কে ২ হাজার এবং দোকানের সামনে আবর্জনা ফেলার দায়ে মোরশেদ স্টোরকে ১ হাজার ৫শত টাকা সহ মামলা রুজু পূর্বক সর্বমোট ৬৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশনেন চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। এছাড়া সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa