- - -

নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত র‍্যাব

Print News

নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত র‍্যাব

 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’কে কেন্দ্র করে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণের লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে র‍্যাব মাঠে কঠোর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক খুরশিদ হোসেন।

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৩০মিনিটে কুয়াকাটা পৌর শহরের ৩নং ওয়ার্ডের হতদরিদ্র দুই শতাধিক মানুষকে কম্বল বিতরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব মাঠে অভিযান শুরু করেছে এবং জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্স প্রতিষ্ঠার লক্ষে র‍্যাব কাজ করছে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ ও কুয়াকাটা পৌর সভার সাবেক কাউন্সিলর শাহআলমসহ র‍্যাব এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল র‍্যাব মহাপরিচালক কুয়াকটায় এসে রাত্রি যাপন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa