- - -

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, গাজীপুর-১ আসনের প্রার্থী মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে শাস্তির দাবি

Print News

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, গাজীপুর-১ আসনের প্রার্থী মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে শাস্তির দাবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গাজীপুর-১ আসনের প্রার্থী মোঃ মজিবর রহমান নিজেকে “মেয়র” পরিচয়ে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করছেন, যা আইনত বিভ্রান্তিকর ও আচরণবিধি পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ মজিবর রহমান বিভিন্ন পোস্টার, লিফলেট ও প্রচারণামূলক উপকরণে নিজেকে মেয়র হিসেবে পরিচয় দিয়ে ভোট চাইছেন। অথচ বর্তমানে তিনি বৈধভাবে মেয়র পদে অধিষ্ঠিত নন। এ ধরনের ভুয়া পরিচয় ব্যবহার করে ভোট প্রার্থনা করা নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্ট সচেতন নাগরিকরা।
আইন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৭০ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি নিজেকে সরকারি কোনো পদে অধিষ্ঠিত বলে মিথ্যা পরিচয় দেন এবং সেই পরিচয়ে কোনো কার্যক্রম পরিচালনা করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি অনুযায

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa