- - -

নাশকতার মামলায় মৎস্যজীবী লীগ নেতা আটক

Print News

চট্টগ্রাম: লোহাগাড়ায় নাশকতার মামলায় সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লোহাগাড়া সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আবদুল আজিজ মজিদারপাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। ২০১৩ সালে জামায়াত-শিবিরের একটি নাশকতার মামলায় তার সাজা হয়।
গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল আজিজকে ৮ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa