- - -

নালিতাবাড়ীতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন মোঃ নেছার উদ্দিন

Print News

নালিতাবাড়ীতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন মোঃ নেছার উদ্দিন

 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নেছার উদ্দিন স্যার “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪” কমিটি কর্তৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( ইসলাম ও নৈতিক শিক্ষা) মাওলানা আব্দুর রহমান জাওহারী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ ২৯ মে বুধবার “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪” উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাছাই কার্যক্রম আজ অনুষ্ঠিত হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শিতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান ও নতুন কারিকুলামের সঠিক প্রয়োগসহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪”উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।

এছাড়াও গত বছর ২০২৩ সালে এই একই বিদ্যালয় (পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়) এর সহকারী শিক্ষক জনাব মোঃ মাসুদ করিম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

জানা যায়, মোঃ নেছার উদ্দিন স্যার ১৯৯০ সালের জানুয়ারি মাসে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন।এবং পরবর্তীতে তিনি ২০১০ সালে বেসরকারি( এমপিওভুক্ত) স্কুল জনবল নিয়োগ নীতিমালা ২০১০ অনুযায়ী নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।জনাব মোঃ নেছার উদ্দিন স্যারের বাড়ি নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।পিতা-কাশেম আলী,মাতা-জুহুরা খাতুন। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে(রাকিবুল হাসান ও রিজুওয়ান আহমদ ) ও এক মেয়ে(নাজিফা পারভীন)’র জনক।

বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তিনি বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। নিশ্চই শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ কমিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সাফল্য ও আমার মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ যেন আরো উজ্জ্বল করতে পারি, সকলের নিকট দোয়া প্রার্থী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa