- - -

নানিয়ারচরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রতিশ্রুতি এম এ বাসারের

Print News

নানিয়ারচরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রতিশ্রুতি এম এ বাসারের

 

পাহাড়ের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে নানিয়ারচরের সার্বিক উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাসার। তিনি বলেন, এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক সাড়া পেয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়ে তিনি জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা ও সমস্যার কথা শোনেন।

প্রার্থী বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনায় সময়মতো সেবা না পাওয়ায় জানমালের বড় ক্ষতি হয়। এ কারণে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা যায়।

এম এ বাসারের অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—
পুরাতন বাজারে পাকা মসজিদ নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলার মাঠ নির্মাণ, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, শিক্ষাব্যবস্থা উন্নয়নে নতুন স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র চালু, মহিলা ও যুবকদের স্বনির্ভর করতে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি এবং পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়ন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি গ্রাম ও সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নত করা এবং পাহাড়ের মানুষকে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মতো সমান সুযোগ-সুবিধার আওতায় আনা।

পথসভায় উপস্থিত স্থানীয়রা বলেন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এবং এতে এলাকাবাসীর জানমাল সুরক্ষিত থাকবে। তারা আরও আশা প্রকাশ করেন, প্রার্থীর ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এলাকার অর্থনৈতিক, শিক্ষাগত ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa