- - -

নানা আয়োজনে ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক ও মিলনমেলা সম্পন্ন

Print News

নানা আয়োজনে ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক ও মিলনমেলা সম্পন্ন

চট্টগ্রাম শহরে কর্মরত ফটিকছড়ির সাংবাদিকদের সংগঠন ‘ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রাম’র উদ্যোগে গতকাল ৯ সেপ্টেম্বর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টরে এ মিলনমেলা বসে।

সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রকৌশলী, বিচারক, আইনজীবী, চিকিৎসক, বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ নানান পেশাজীবীর অংশগ্রহণে ফটিকছড়িবাসীর মিলনমেলা হয়ে ওঠে অনন্য আয়োজন।

মিলনমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা এটিএম পেয়ারুল ইসলাম।
সংঠনের সভাপতি মহসীন কাজীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক।

IMG 20230910 WA0046 300x154

প্রতিক্রিয়া জানান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী, শিল্পোদ্যোক্তা নাদের খান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল কাদের, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, প্রফেসর ড. মনজুরুল কিবরীয়, আইনজীবী এস এম ফরমানুল ইসলাম, আইইবির সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিবা নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেবুন্নাহার মুক্তা, মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব এওয়াইএম জাফর, গবেষক শাহেদ আলী চৌধুরী প্রমুখ।
সমুদ্র টিটু ও সুলতানা কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে
এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ফটিকছড়ির সন্তানরা প্রতিটি পেশায় ভূমিকা রাখছেন-নিজেদের মেধা যোগ্যতা দিয়ে।

সাংবাদিকতা পেশায়ও সুদীর্ঘকাল থেকে দেশ বিদেশে ভূমিকা রেখে পেশার মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছেন তাঁরা। তাঁদের সংগঠন যে আয়োজন করেছে তা ফটিকছড়িবাসীর হৃদয়ে গেঁথে থাকবে। এটি স্মরণীয় থাকার মতো একটি আয়োজন। ফটিকছড়ি ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং ভাষাগত স্বাতন্ত্র সমৃদ্ধ ঐতিহ্যবাহী একটি উপজেলা। এ জনপদ দেশ বিদেশে খ্যাতিমান অনেকের শেকড়।
মহসীন কাজী বলেন, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রাম ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়। এবার মিলনমেলার মধ্য দিয়ে ফটিকছড়িবাসীর মধ্যে মেলবন্ধন সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। মিলনমেলার এই ধারা আগামীতেও অব্যাহত রাখা হবে। পাশাপাশি ফটিকছড়ির জন্য যাঁদের অবদান রয়েছে তাঁদেরও জাতির সামনে তুলে ধরা হবে। যাতে নতুন প্রজন্ম তাঁদের কর্মকীর্তি সম্পর্কে জানতে পারেন।

সঙ্গীত পরিবেশন করেন বাংলার গজলসম্রাট খ্যাত জামাল হাসান, লোকসঙ্গীতের বরপুত্র খ্যাত শিমুল শীল, মাইজভাণ্ডারী গানের জনপ্রিয় শিল্পী জিয়াউদ্দিন বাদশা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোস্তফা মোহাম্মদ এমরান, শিমুল আকতার ও ইচ্ছে বড়ুয়া।

অনুষ্ঠান উপলক্ষে ‘শিখড়’ নামের ১২০ পৃষ্ঠার প্রকাশনার মোড়ক উন্মোচন করেন উপস্থিত বিশিষ্টজনরা।
অভিষেক, কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মেজবান, স্মারক প্রকাশনাসহ নানা আয়োজনে পরিপূর্ণ ছিল এই অনুষ্ঠান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa