- - -

“নাটোরের লালপুরে মাটি বোঝাই টাক্টর উল্টে চালকের মৃত্যু”

Print News

নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় মিয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে আনসার আলীর পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিল রানা সরদার নামে এক কন্ট্রাক্টার। শনিবারে ভোরে পুকুর থেকে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তায় উঠতে গিয়ে উল্টে যায়।

এতে চালক জয় মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, লালপুর থানায় এবিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa