- - -

নাজিরহাটের পৌর সড়কে জ্বলবে সৌরবিদ্যুতের ১১২টি সড়ক বাতি

Print News

মোহাম্মদ এনামুল হক 

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার বিভিন্ন সড়ক ও উপসড়কে সৌরবিদ্যুতের বাতির সংযোগ দিচ্ছে পৌরসভা। এ লক্ষ্যে ১১২টি সংযোগ বাতি স্থাপনের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী। তিনি সোমবার(২২ জানুয়ারি) বিকালে এসব বাতি স্থানের কাজ উদ্বোধন করেন।

তিনি বলেন, পৌর এলাকার মানুষ বিদ্যুতের সুফল ভোগ করছেন। আগেও ছিল। নতুন করে পৌর এলাকার সড়কগুলোতে ১১২টি বাতি স্থাপনের কাজ চলছে।

এসব সোলার প্যানেল বাতি স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন মেয়রের সাথে
উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোস্তফা কামাল, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সোলেমান, সাবেক কাউন্সিলর মো. মুনসুর, পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, সহকারী প্রকৌশলী রাজীব বডুয়া, যুবলীগ নেতা পারভেজ চৌধুরী প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa