- - -

নাগেশ্বরীতে ৩ ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

Print News

নাগেশ্বরীতে ৩ ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটায় জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দে অবস্থিত মেসার্স এস এস ফোর ব্রিকসকে পঁচিশ হাজার টাকা,এগারমাথায় অবস্থিত মেসার্স এইচ টি ব্রিকসকে ত্রিশ হাজার ও মেসার্স এ এন ব্রিকসকে চল্লিশ হাজার টাকাসহ মোট পঁচানব্বই (৯৫,০০০/-) হাজার টাকা অর্থদন্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম কুন্ডু। এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল চৌকস সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa