
নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইডা সংস্থার রিসোর্স সেন্টারে ৯ ই মার্চ, ১৯ শেষ রমজান (সোমবার) নলতা শরীফ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি নলতা ইউনিয়ন আমির মাস্টার আকবর হোসাইন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন,কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান শিমুল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঢালী, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, ইডা সংস্থার নির্বাহী পরিচালক ও সমাজ সেবক আক্তার হোসেন, মৎস্য ব্যবসায়ী আলহাজ্জ আনারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপি’র নলতা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম। নলতা শরিফ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং ইফতার কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এনপির নেতা হাবিবুল ইসলাম, নলতা ইউনিয়ন জামাতের সেক্রেটারি কাজী হাবিবুর রহমান, কচি কাঁচার মেলার নির্বাহী পরিচাল আব্দুল বারী আল বাকী, নলতা নাহার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আরিজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সভাপতি রফিক হাসান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রেজাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওঃ আশরাফ হোসেন। বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
![]()









