- - -

নরসিংদী সদরের জেলখানা মোড় চাঁদা না দেয়ায় ফিল্মি স্টাইলে গুলি

Print News

নরসিংদী সদরের জেলখানা মোড় চাঁদা না দেয়ায় ফিল্মি স্টাইলে গুলি

 

নরসিংদী সদর জেলখানার মোড় স্টিলের দোকান লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতা হত না হলেও ওই ঘটনার ভিডিওটি সাথে সাথে ভাইরাল হয়ে যায়। জানা যায় গত ৩/৬/২৪ ইং সোমবার রাতে শহরের চিনিশপুরের জেলখানা মোড়ে স্থানীয় ওহাব মোল্লার মালিকানাধীন মোল্লা ট্রেডার্স নামের দোকানে গুলির এ ঘটনা ঘটে।দোকান মালিক ওহাব মোল্লার ছেলে মুহিদ মোল্লা অভিযোগ করেন, তাকে লক্ষ্য করে রবিউল ইসলাম ভুঁইয়া রবি নামের স্থানীয় এক ব্যক্তি পরপর ৩ রাউন্ড গুলি ছোড়েন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ভুক্তভোগী মুহিদ মোল্লা বাদী হয়ে রবিউল ইসলাম রবির বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ।অভিযুক্ত রবিউল ইসলাম রবি তরোয়া মহল্লার কামাল হোসেন ভুঁইয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদলের নেতা সাদেকুর রহমান সাদেকসহ জোড়া খুন মামলার ৮ নম্বর আসামি। ২০২৩ সালের ২৫ মে একই এলাকায় প্রকাশ্য দিবালোকে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও ছাত্রদলের কর্মী আশরাফুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।এদিকে ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোল্লা ট্রেডার্স নামক একটি স্টিলের দোকানের সামনে লাল টিশার্ট পরিহিত দুই যুবকসহ কিছুসংখ্যক মানুষের জটলা। দোকানের ভেতরেও কিছুসংখ্যক মানুষ। এর মধ্যে দোকান বরাবর সামনে গিয়ে দফায় দফায় লাল গেঞ্জি পরিহিত উত্তেজিত এক যুবক দোকানের ভেতর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কেউ একজন গুলিবর্ষণকারী উত্তেজিত যুবককে থামানোর চেষ্টাও করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa