- - -

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক

Print News

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক

 

নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া
নিহতদের পরিবার প্রধান সুজন মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন।

নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সাথী বেগম (২৭) এবং তার ১৮ মাস বয়সী শিশু সন্তান সাফওয়ান ওরফে হাসেন।
জানা যায়, দুর্ঘটনায় মা ও শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সাথী বেগম ছিলেন সুজন মিয়ার স্ত্রী। এ ঘটনায় পরিবারটি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া নিহতদের পরিবার প্রধান সুজন মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহত মা ও শিশুর আত্মার মাগফিরাত কামনা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং রেলস্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa