- - -

নরসিংদী জেলা পুলিশ বেতার বেইজ স্টেশন পরিদর্শন করলেন পুলিশ টেলিকমের ডিআইজি

Print News

নরসিংদী জেলা পুলিশ বেতার বেইজ স্টেশন পরিদর্শন করলেন পুলিশ টেলিকমের ডিআইজি

বাংলাদেশ পুলিশ টেলিকমের ডিআইজি (এএ্যান্ডএফ) জনাব এসএম ফজলুর রহমান আজ ৩০ জুন, ২০২৬ নরসিংদী জেলা পুলিশ বেতার বেইজ স্টেশন এবং বেতার টাওয়ার বার্ষিক পরিদর্শন করেছেন।

আজ সকালে তিনি নরসিংদী পুলিশ লাইন্স জেলা বেইজ স্টেশনে এসে পৌঁছালে পুলিশ সুপার নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কলিমুল্লাহ তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে সালামি প্রদান করেন।

অভ্যর্থনা শেষে ডিআইজি মহোদয় নরসিংদী জেলা বেইজ স্টেশনের বার্ষিক পরিদর্শন করেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa