- - -

নরসিংদীর শিবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ইং উদযাপন ।

Print News

নরসিংদীর শিবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ইং উদযাপন

 

নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১২ আগস্ট ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র‍্যালি বের করা হয় এবং র‍্যালি শেষ হওয়ার পর উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু, আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর যুব উদ্যোক্তা মোঃ আলমগীর হোসেন, নারী উদ্যোক্তা জান্নতুল ফেরদৌস প্রুমখ।আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে উপর দিবসটি পালিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa