- - -

নব বধূকে বরণ করলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর পরিবার

Print News

নব বধূকে বরণ করলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর পরিবার

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমী’র সদস্য সংগীতশিল্পী আঁখি দেবী’র বড় বোন পূজা দেবী’র শুভ পরিণয় অনুষ্ঠান গতকাল ২২ জানুয়ারি ২০২৪ সোমবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা’র নির্দেশনায় নতুন বধুকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজীসহ সংগঠনের সদস্যবৃন্দ নব বধূকে উপহারগুলো তুলে দেন।
নব দম্পতির পরিচয় –
কনের নাম: পূজা দেবী, পিতার নাম: রাজন কান্তি নাথ, মাতার নাম: মালতী দেবী , গ্রাম: বড় হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম ও
বরের নাম: শ্রী এসবি নাথ শান্তু, পিতার নাম: বাবু নেপাল দেবনাথ, মাতার নাম: শ্রীমতী বুলি দেবীনাথ, গ্রাম: মধ্য শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa