- - -

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে উপনির্বাচনে প্রার্থী ৫জন 

Print News

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে উপনির্বাচনে প্রার্থী ৫জন

 

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। ইলেকট্রিক ভোটিং মেশি (ইভিএম) এর মাধ্যমে হবে ভোটগ্রহণ। ইসি কর্তৃক তফশীল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা বেড়েছে হাটবাজারে। চলছে প্রার্থীদের গণসংযোগ।

বিভিন্ন সূত্রে জানা-যায় উপ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন গজনাইপুর ইউনিয়নের সাবেক কয়েকবারের চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু, সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহেল আহমেদ। তবে শেষমেষ কোন কোন প্রার্থী উপ-নির্বাচনে অংশগ্রহণ করছেন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তা পরিষ্কারভাবে জানা যাবে। ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা।

নির্বাচনের তফশীল অনুযায়ী- ৪ জুলাই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষদিন,  ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ, ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। এরপর পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa