- - -

নবজাতক উদ্ধার

Print News

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাজনপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে গত শনিবার গভীর রাতে রাস্তার পাশে মাটিতে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়।

কৈতক এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন জানান, রাস্তার পাশে ওই নবজাতকের কান্নার আওয়াজ শুনে এগিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন ফুটফুটে এক নবজাতক। তিনি তাৎক্ষনিক এলাকার লোকজনদের ডেকে এনে নবজাতক ওই শিশুকে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। নবজাতক শিশুটি পিঁপড়ার কামড়ে বেশ দূর্বল হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে ওই নবজাতকের মা-বাবার পরিচয় বা কোন সন্ধান পাওয়া যায়নি। কৈতক হাসপাতালের (আরএমও) ডা. রেজাউল ইসলাম জানান, স্থানীয় লোকজন নবজাতক টিকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। নবজাতকের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa