- - -

নবজাতককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Print News

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবজাতককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মা কল্পনা রানীকে (৪০) শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কল্পনা রানী বর্মণ উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত হিন্দুপাড়া গ্রামের দেবেন্দ্র নাথের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বুধবার রাতের কল্পনা রানী সন্তান প্রসব করেন। কিছুক্ষণ পরে নবজাতকটিকে শ্বাসরোধ করে হত্যা করেন মা কল্পনা রানী। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বাঁশ বাগানের ড্রেনে ফেলে দেন। ড্রেনে নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তদন্তের সময় অভিযুক্ত কল্পনা রানীকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি অস্বীকার করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নবজাতককে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।
তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় কুমার বর্মা জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, দরবস্ত হিন্দুপাড়া গ্রামে বাসিন্দা শ্রী দেবেন্দ্র নাথের সঙ্গে ২০-২২ বছর আগে কল্পনা রানীর বিয়ে হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa