
নদীয়ায় বালিকা স্কুলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ প্রদর্শন ! অভিযুক্তকে গণধোলাই জনতার
যৌনাঙ্গ দেখিয়ে বালিকা স্কুলের সামনে দাঁড়িয়ে আপত্তিকর ইঙ্গিত। ধাওয়া করে অভিযুক্তকে হাতেনাতে ধরল স্থানীয় জনগন। এরপরেই চলে গণধোলাই, প্রকাশ্যে অভিযুক্তকে করানো হয় কান ধরে উঠবোস ও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা গেছে, জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পরেই স্কুলের সামনে পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন অভিভাবকরা। স্থানীয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর শহরের বহুল পরিচিত মেয়েদের ওই স্কুল। সামনেই রাস্তা। স্থানীয়দের দাবি, প্রত্যেকদিনই অভিযুক্ত ওই রাস্তা দিয়ে স্কুল টাইমে যাতায়াত করত। গতিবিধি সন্দেহজনক ছিল। অভিভাবকদের দাবি, এর আগেও স্কুলের ছাত্রীদেরকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করেন ওই ব্যক্তি। ঘটনায় প্রতিবাদ জানালে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) স্কুল শুরুর সময় স্কুলের ২ ছাত্রী ও ১ শিক্ষিকাকে যৌনাঙ্গ দেখিয়ে অশালীন ইঙ্গিত করতে থাকেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করা হয়। ওই ব্যক্তির বাড়ি কোতোয়ালি থানার আমঘাটা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। শুধু তাই নয়, মেয়েদের স্কুলের সামনে প্রকাশ্যে এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।
![]()









