- - -

নদিয়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালালসহ ৬ জন গ্রেফতার 

Print News

নদিয়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালালসহ ৬ জন গ্রেফতার

 

ফের অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গের রানাঘাট জেলা পুলিশ। সঙ্গে ৩ ভারতীয় দালালকে ও পাকড়াও করা হয়েছে। নদিয়ার ধানতলা এবং হাঁসখালি থানার যৌথ উদ‍্যোগে এই ৬ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার গাংনাপুরে অভিযান চালায় পুলিশ। সেখানে ৩ জন ভারতীয় দালালের বাড়িতেই আশ্রয় নিয়েছিল অনুপ্রবেশকারীরা। তাদের প্রত‍্যেকেই গ্রেফতার করা হয়। ধৃতদের মধ‍্যে ২ জন মহিলা ও ৪জন পুরুষ। শুক্রবার (২৭ ডিসেম্বর ) তাদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এনিয়ে গত ২ মাসে প্রায় ২১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) ১০ জন বাংলাদেশি ও ৫ জন দালালকে গ্রেফতার করে হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর ) রাতে যৌথভাবে বিশেষ অভিযান চালায় তারা। তাদের ৪টি মামলায় আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa