
নতুন বছরের বই বিতরণ করেন আওলাদে রাসুল শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)
ভাণ্ডার শরিফ আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারী ২০২৪ সোমবার সকাল ১১টায় নতুন বছরের বই বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আওলাদে রাসুল রাহবারে আলম মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। এতে উপস্থিত ছিলেন ১৪ নং নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
![]()









