- - -

নড়াইলে দুস্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Print News

নড়াইলে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

 

নড়াইলে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৬ টার দিকে নড়াইল জেলার পুরাতন বাস টার্মিনাল, পুলিশ লাইন, রূপগঞ্জ ও রতডাঙ্গা এলাকার শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সেবা ফাউন্ডেশন, নড়াইলের উদ্যোগে এই উপহার সামগ্রী দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা এ্যাড. কাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্যরা। ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে প্রতি বছর দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। কিন্তু তিনি এবার জরুরি কাজে নড়াইলের বাইরে অবস্থান করায় সংগঠনের উপদেষ্টা এ্যাড. কাজী জিয়াউর রহমানকে সাথে নিয়ে এবারও ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa