- - -

নড়াইলে এএসআই (সঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

Print News

নড়াইলে এএসআই (সঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

আজ ৩০ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১২ঃ৩০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত ১ (এক) জন পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। নায়েক ৪৩১ মোঃ রাসেল খান নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। পুলিশ সুপার প্রথমেই পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে তাকে পদোন্নতিপ্রাপ্ত নতুন র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa