- - -

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে একান্ন পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

Print News

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে একান্ন পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

 

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে একান্ন পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পলাশ মোল্যা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা (৩০) লোহাগড়া থানাধীন রামকান্তপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে। জেলা প্রতিনিধি জানান, গতকাল রাতে লোহাগড়া থানাধীন ৩ নং শালনগর ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া সাকিনস্থ জনৈক পাখির পুকুর পাড় সংলগ্ন ইটের সলিং তিন রাস্তার মোড় হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান, এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সিদ্দিক, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম ও এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম অভিযান চালিয়ে মোঃ পলাশ মোল্যা (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একান্ন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa