- - -

নড়াইলের কালিয়া থানা-পেড়লী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩

Print News

নড়াইলের কালিয়া থানা-পেড়লী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩

 

কালিয়া থানা ও পেড়লী পুলিশ ক্যাম্প কর্তৃক দুটি পৃথক অভিযানে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) নামের ০২জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বশির শেখ (৩৫) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের মৃত মানিক শেখের ছেলে এবং রাসেল ফকির (২৫) একই গ্রামের ওছি ফকিরের ছেলে। আজ ০৩ মে ২৪ সকাল ০৭ঃ৩০ ঘটিকার সময় নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের পেড়লী দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের মাঝখান হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০(দুইশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অতঃপর সকাল ১০ঃ২০ ঘটিকার সময় পৃথক আরেকটি অভিযানে এসআই(নিঃ) মশিউর রহমান, এএসআই(নিঃ) জিয়াউর রহমান ও এএসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজাদ শেখ (২৬) কে ধৃত করেন‌‌‌‌‌। এ সময় ধৃত আসামির হেফাজত হতে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa