- - -

নগরীতে ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ পুলিশের হাতে গ্রেপ্তার

Print News

নগরীতে ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ পুলিশের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয় ১ হাজার পিস ইয়াবা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কামাল হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মৃত রইস উদ্দিনের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ওই বৃদ্ধকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa