- - -

নওগাঁর মান্দায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বেহুলা গানের আসর

img 20261026 wa0075
Print News

নওগাঁর মান্দায় গ্রামবাংলার
ঐতিহ্যবাহী বেহুলা গানের আসর

 

নওগাঁর মান্দায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বেহুলা গানের আসর অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার রাতে উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ইউনিয়নের চকউদনারায়ণ কবিরাজপাড়ায় এ গানের আসর বসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এতে প্রধান অতিথি ছিলেন নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি, প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এবং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম বলেন, ‘বেহুলা গান গ্রামবাংলার হাজার বছরের লোকজ ঐতিহ্যের অন্যতম অংশ। একসময় গ্রামীণ জনপদে এসব গানের আসর ছিল মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু আধুনিকতার প্রভাবে আমাদের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বেহুলা গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের গ্রামীণ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।’

অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল হক ও রাসেল রানা। এ সময় স্থানীয় যুবসমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বেহুলা-লখিন্দরের পৌরাণিক উপাখ্যান অবলম্বনে পরিবেশিত বেহুলা গান বাংলার প্রাচীন লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। গ্রামীণ জনপদে এ ধরনের আয়োজন লোকসংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa