- - -

নওগাঁর মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Print News

নওগাঁর মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

 

নওগাঁর মান্দায় গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, বাজার এলাকার একটি দোকানের পাশে একটি গাছে আর্জেন্টিনার পতাকা টাঙানো ছিল। সন্ধ্যায় পতাকাটি নামানোর উদ্দেশ্যে গাছে ওঠেন মোশাররফ। একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের উচ্চভোল্টেজের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে ছিটকে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, বিষয়টি অবগত নয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা  হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa