- - -

ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

Print News

ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

 

টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্য জাহিদুল করিম মিল্টন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম রাব্বানীর পরিচালনায় আলোচনা সভায়
বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্য জাহিদুল করিম মিল্টন ব‌লেন, রাসুল (সা.) এর জীবন আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ। মহানবী (সঃ) এঁর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমায় আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি।

বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম রাব্বানী তার বক্ত‌ব্যে বিদ্যালয়ের ছাত্রীদের ব‌লেন , তোমাদের উচিত সকল ধরনের অপরাধমূলক কাজ ও দ্বন্দ্ব থেকে দূরে থাকবে এবং ধর্ম ও ইসলামী জীবন ব্যবস্থা মেনে চলার চেষ্টা করবে। রাসুলের জীবন, শৈশব, বাল্যকাল, সাংসারিক জীবন, নবুয়ত লাভ এবং তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি মুহূর্ত নিয়ে তি‌নি আলোচনা করেন।

আলোচনা সভা শে‌ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র বিদ‌্যাল‌য়ের ধর্ম শিক্ষক মোঃ আব্দুর র‌শিদ।

আলোচনা , মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa