- - -

দ্বাদশ সংসদ নির্বাচনের কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করায় জরিমানা

Print News

দ্বাদশ সংসদ নির্বাচনের কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করায় জরিমানা

 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়নের পক্ষে নির্বাচন কাজে সরকারি স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স ব্যবহার করার ঘটনা ঘটেছে। এতে সত্যতা পেয়ে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় উপজেলা প্রশাসন। রোববার (৩ ডিসেম্বর) রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজীকে অর্থদণ্ড দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন থেকে তণমূল পর্যায়ে মানুষের সেবা নিশ্চিতের জন্য সরকারিভাবে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এটি শুধু রোগীদের সেবার জন্য ব্যবহার করা হবে। কিন্তু রোববার সন্ধ্যায় চেয়ারম্যান মিন্টু ফরায়েজী ওই অ্যাম্বুলেন্সযোগে লোকজন নিয়ে জেলা শহরে সংসদ সদস্য প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসায় যান। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৩ সপ্তাহ পূর্বে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণার কাজ করেও তিনি বিধিলঙ্ঘন করেছেন। এতে তাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১৪ এর ২ লঙ্ঘনের দায়ে বিধি ১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী বলেন, আমি একটু অসুস্থ। এরপরও দুইজন মেম্বারকে (ইউপি সদস্য) নিয়ে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সে করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে লক্ষ্মীপুর গিয়েছি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের কথা জানান। আমি সোমবার (৪ ডিসেম্বর) সকালে দেখা করবো বলেছি। ইউএনও অনজন দাশ বলেন, স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স রোগীদের সেবার জন্য হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজী নির্বাচনী কাজে ব্যবহার করেছেন। ভোটের ৩ সপ্তাহ আগে প্রার্থীর পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ইউপি চেয়ারম্যানকে অর্থদণ্ড দেন। প্রসঙ্গত, লক্ষ্মীপুর- ২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় মতবিনিময় সভা করে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে আচরণ বিধি লঙ্ঘন করেন রায়পুরের উত্তর চরআবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সোহেল। একইদিন সন্ধ্যায় ভ্রাম্যামণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এবারও নৌকার প্রার্থী।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa