- - -

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী -১ আসনের স্বতন্ত্র প্রার্থী ডালিয়ার নির্বাচনী ইশতেহার 

Print News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী -১ আসনের স্বতন্ত্র প্রার্থী ডালিয়ার নির্বাচনী ইশতেহার

 

 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকার মাঝে ৭ দফা নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বেলুন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়া ।

রোববার (৩১ ডিসেম্বর) নগরীর নানকিং দরবার হলে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডালিয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ডালিয়া বলেন, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকার মানুষদের শিক্ষার দিকে গুরুত্ব দিব।আমি কাজ করবো শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও চিকিৎসা,রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট ও বিদ্যুৎ,কৃষি, হাট বাজার,মুক্তিযোদ্ধা ও ঐতিহ্য এবং মানব সম্পদ ও সামাজিক সুরক্ষা নিয়ে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে ১০০% এ উন্নতি করে গোদাগাড়ী তানোরকে শতভাগ শিক্ষিত ঘোষণা করবো, কর্মমুখী শিক্ষায় জোর দিয়ে দুই উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করবো।গরীব, দু:স্থ, মেধাবী শিক্ষার্থীদের সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরশাদ আলী শিক্ষা বৃত্তির ব্যবস্থা করবো। নির্বাচনী এলাকার মানুষদের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারী বেসরকারী উদ্যোগে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবো।

তানোর-গোদাগাড়ী চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে পিছিয়ে আছে,জানিয়ে ডালিয়া বলেন, নির্বাচনী এলাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ ও একটি উন্নত নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো পাশাপাশি প্রয়জনীয় সংখ্যক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো।প্রয়োজন অনুযায়ী অবকাঠাগত উন্নয়ন, চিকিৎসক নিয়োগ, যন্ত্রপাতি সংগ্রহ, টেকনোলজিস্ট নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সেবায় গুণগত পরিবর্তন করবো।

তিনি আরও বলেন,আমার নির্বাচনী এলাকা কৃষি নির্ভর আমি কৃষকদের জীবন মান উন্নয়ন ও কৃষকদের জন্য ব্যাংক ঋণ সহজ করবো। পাশপাশি আদিবাসী সম্প্রদায়ের সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করবো।

মুক্তিযোদ্ধাদের সকল ধরনের প্রাপ্য সুযোগ নিশ্চিত করবো জানিয়ে ডালিয়া বলেছেন, আমাকে তানোর গোদাগাড়ীর মানুষ ভালোবাসে আমিও তাদের ভালোবাসি আমি সবসময় তাদের পাশে আছি তারাও আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa