- - -

দুলুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

Print News

বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে ড. ইউনূসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নামে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ হয়েছে। ৮ সেপ্টেম্বর রাতে অ্যাডভোকেট মো. রফিকুল হাসান খান বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
এর আগে, গত বুধবার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য দেন। পরে শুক্রবার রাতে অ্যাডভোকেট রফিকুল হাসান খান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, আমাকে হয়রানি করার জন্য অভিযোগ দেওয়া হয়েছে। আগামীতে যাতে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে না পারি সেজন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মামলা দিয়ে আমাদের দমানো যাবে না।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa