- - -

দুর্গাপূজায় কালকিনির বিভিন্ন মণ্ডপে মিরাজ হাওলাদারের অনুদান প্রদান

img 20261019 wa0279
Print News

দুর্গাপূজায় কালকিনির বিভিন্ন মণ্ডপে মিরাজ হাওলাদারের অনুদান প্রদান

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও দুবাইপ্রবাসী মো. মিরাজ হাওলাদার।

রোববার(১৮ অক্টোবর) রাতে মিরাজ হাওলাদারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেন তাঁর ভাই বেলায়েত মৃধা ও ভাগিনা তৌহিদ কাজী।

অনুদানের বিষয়ে মুঠোফোনে মিরাজ হাওলাদার জানান,”দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপ গুলোর আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে। বিগত দিনেও আমি জনগনের পাশে ছিলাম। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও ভালবাসায় জয়যুক্ত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে এভাবেই সবার পাশে থাকবো।”

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিপদ দাস, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিরাজ হাওলাদারের এ অনুদান হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবের আনন্দকে বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন পূজামন্ডপ গুলোর সংশ্লিষ্টরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa