- - -

দুর্গম সাঁওতালপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করল লক্ষীছড়ি সেনাবাহিনী, উপকৃত হবেন ৬০ জন

img 20261021 wa0167
Print News

দুর্গম সাঁওতালপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করল লক্ষীছড়ি সেনাবাহিনী, উপকৃত হবেন ৬০ জন

 

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ফলে সাঁওতালপাড়া ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ নিরাপদ সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।
বুধবার (২১ অক্টোবর) লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় এবং বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে এ পানির ট্যাংক স্থাপন করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের জন্য সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পানির ট্যাংক স্থাপনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সেনাবাহিনী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa