
দুবাই বিমানবন্দরে সোনা আমদানিতে বাড়ছে জটিলতা
প্রবাসীদের মাধ্যমে প্রতিদিনই দুবাই থেকে সোনার বার ঢুকছে বাংলাদেশে। যার সিংহভাগই হলো চোরাচালান। তবে নিয়মরক্ষা বা কাস্টমসের চোখ ফাঁকি দেয়ার কৌশল হিসেবে মাঝে মাঝে দু’একটি বার শুল্ক পরিশোধের মাধ্যমে আইন অনুযায়ী ঢুকানো হয়।
দুবাই প্রবাসীদের এমন কৃতকর্মের ফলে বিমানবন্দরে বাড়ছে অপ্রয়োজনীয় তল্লাশি ও হয়রানি। এখন পারিবারিক প্রয়োজনে প্রবাসীরা অলংকার বা নূন্যতম একটি বার আনার ক্ষেত্রেও আতঙ্ক অনুভব করতেছে।
প্রতিবছর দেশে সোনার চাহিদা সরকারি হিসাব মতে ২০ থেকে ৪০ টন এবং বেসরকারি হিসাব মতে ৭০ থেকে ৯০টন বলে জানায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস,অথচ দেশে বছরে আমদানি হয় মাত্র ৬৫ থেকে ৭০ কেজি সোনা। যদিও অলংকারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে জুয়েলারি ব্যবসায়ীরা ভ্যাট জটিলতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতাকে দায়ী করেই আসছেন। বাকি স্বর্ণের যোগান কীভাবে হয় তার যথার্থ উত্তর কোথাও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সময় গণমাধ্যমে স্বর্ণ চোরাচালানের খবর বের করেন, বিমানবন্দরে ধরা পড়ে হাজার হাজার চোরাই সোনার বার। কিন্তু কিভাবে আসে এসব সোনা, আবার ধরা পড়ার পর এগুলো যায় কোথায়, তার উত্তর স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেও পাওয়া যায়নি খুঁজখবর।
দুবাইয়ের একাধিক প্রবাসীর সঙ্গে কথা বলে জানতে পারছি যে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর দুবাইয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকা, বিমানবন্দর, শপিং মলসহ বিভিন্ন স্থানে বাংলাদেশে সোনার বার নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করেন বাংলাদেশি প্রবাসীদের একটি অংশ।
![]()









