- - -

দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

Print News

দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

 

গত সোমবার দুপচাঁচিয়া থানা পুলিশ ধর্ষণের অভিযোগে আপন খালু ধর্ষক লিটন হোসেন (৩৫) গ্রেফতার করেছে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতার পিতা একজন দিনমজুর মা স্থানীয় একটি হোটেলে কাজ করে। ধর্ষিতার আপন ছোট খালু হওয়ার সুবাদে তাদের বাড়িতে অবাধে যাতায়াত করতো। সে উপজেলার বড়ধাপ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। এদিকে ধর্ষিতার পিতা একটি মামলায় জেল হাজুতে আছে। ঘটনার দিন গত ২৪ জানুয়ারি বুধবার তার মা প্রতিদিনের ন্যায় হোটেলে একমাত্র মেয়ে (১৩) কে বাড়িতে রেখে সকাল ৭টা ৩০ মিনিটে কাজে যায়। এরই ফাকে সুযোগ বুঝে ধর্ষক লিটন দুপুর ১২টায় বাড়িতে ঢুকে শয়ন কক্ষে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং ভয় ভীতিসহ হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর থেকে মেয়ের মন খারাপ ও কারো সাথে চুপচাপ থাকায়। বিষয়টি জানার জন্য তার মা তাকে চাপ দিলে কান্নাকাটি করে ঘটনাটি বলে। গত সোমবার এ সংক্রান্তে তার মা নিজেই বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন রাতে অভিযান চালিয়ে থানাবাসস্ট্যান্ড এলাকা থেকে ধর্ষক লিটনকে গ্রেফতার করে। পুলিশ গতকাল মঙ্গলবার ধর্ষিতাকে জবানবন্দি ও ডাক্তারী পরিক্ষার জন্য বগুড়ায় প্রেরণ ও গ্রেফতারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্ররন করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa